কোটি টাকার দেনায় বিপর্যস্ত বেঙ্গালুরুর পরিবার, মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু – বর্তমান নিউজ

কোটি টাকার দেনায় বিপর্যস্ত বেঙ্গালুরুর পরিবার, মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু – বর্তমান নিউজ

বেঙ্গালুরুর উপকণ্ঠে ঋণের দায়ে জর্জরিত হয়ে এক পরিবারের চার সদস্যের আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ৫৫ বছর বয়সী আশা এবং তাঁর ৩৪ বছর বয়সী মেয়ে বর্ষিথার মৃত্যু হয়েছে। অন্যদিকে, আশার ছেলে মোহন গৌড়া ও নাতি মায়াঙ্ক গুরুতর জখম অবস্থায় বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশি তদন্তে জানা গেছে, মোহন গৌড়া বড় অঙ্কের চিটফান্ড ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত লেনদেনের পাশাপাশি একাধিক মৌসুমি চিটফান্ড চালাতেন তিনি। বিলাসবহুল জীবনযাপন ও ব্যবসায়িক লোকসানের কারণে তাঁর ঋণের বোঝা ক্রমশ বাড়ছিল। পাওনাদারদের চাপ সইতে না পেরেই পরিবারটি এই চরম পথ বেছে নেয় বলে প্রাথমিক অনুমান।

ঘটনার আগে মোহন একটি ভিডিও রেকর্ড করে আত্মীয়দের পাঠিয়েছিলেন, যেখানে আর্থিক অনটনের কথা উল্লেখ ছিল। ভিডিওটি দেখে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করেন। বেঙ্গালুরু রুরাল জেলার পুলিশ সুপার চন্দ্রকান্ত এমভি জানিয়েছেন, পারিবারিক ঋণের দিকটি খতিয়ে দেখে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *