ভোটের মুখে বকেয়া ডিএ ঘোষণা; ‘ঠ্যালায় বিড়াল গাছে উঠছে’ তীব্র কটাক্ষ দিলীপের – বর্তমান নিউজ

ভোটের মুখে বকেয়া ডিএ ঘোষণা; ‘ঠ্যালায় বিড়াল গাছে উঠছে’ তীব্র কটাক্ষ দিলীপের – বর্তমান নিউজ

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ এক কিস্তিতে মিটিয়ে দেওয়ার সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। ৩১ মার্চের মধ্যে এই অর্থ প্রদানের ঘোষণা আসতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। তবে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা না আসায় ক্ষোভ রয়ে গেছে কর্মীদের একাংশের মধ্যে।

এই ইস্যুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুরে এক চা চক্রে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন, “ঠ্যালায় বিড়াল গাছে উঠতে শুরু করেছে।” তাঁর দাবি, নির্বাচনের চাপে এবং আইনি জটিলতায় কোণঠাসা হয়েই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আদালতের নির্দেশের পরেও এতদিন কেন ডিএ দেওয়া হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।

ডিএ ছাড়াও ভোটার তালিকা ও তৃণমূলের পাল্টাপাল্টি চার্জশিট নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যে অনাচার ও দুর্নীতির কারণে মানুষ পরিবর্তনের ডাক দিচ্ছে। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক শারীরিক চোট ও সভা মঞ্চের দুর্ঘটনা প্রসঙ্গেও তিনি বিদ্রূপ করতে ছাড়েননি। তাঁর মতে, সরকার এখন নাটক করে জনমানসে সহানুভূতি পাওয়ার চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *