ইরান-মার্কিন সংঘাত চরমে: মধ্যপ্রাচ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুঁশিয়ারি তেহরানের – বর্তমান নিউজ

ইরান-মার্কিন সংঘাত চরমে: মধ্যপ্রাচ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুঁশিয়ারি তেহরানের – বর্তমান নিউজ

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস লক্ষ্য করে পাল্টাহামলার হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের অভিযোগ, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি অভিযানে তাদের দুটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রতিবাদে ইরানের রিভলিউশনারি গার্ড স্পষ্ট জানিয়েছে, আমেরিকা যদি তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হামলার নিন্দা না জানায়, তবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ক্যাম্পাসগুলো আর নিরাপদ থাকবে না।

ইরানি সামরিক বাহিনী এই নিন্দাপ্রস্তাব জানানোর জন্য আগামী সোমবার, ৩০ মার্চ তেহরান সময় দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে অবস্থিত টেক্সাস এঅ্যান্ডএম এবং নিউইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মিনাব শহরের একটি প্রাথমিক স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে ইরান। মিনাবের ওই হামলায় শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৭৫ জনের মৃত্যু হয়েছিল, যার দায় মার্কিন বাহিনীর ওপর চাপিয়েছে তেহরান। দুই দেশের এই ক্রমবর্ধমান উত্তেজনায় এখন গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *