৬৮ লক্ষ টাকা বকেয়া: অভিনেতা-বিধায়ক সোহমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

৬৮ লক্ষ টাকা বকেয়া: অভিনেতা-বিধায়ক সোহমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শাহিদ ইমাম। চারু মার্কেট থানায় দায়ের করা অভিযোগে শাহিদের দাবি, ‘পাকা দেখা’ ছবির প্রযোজনা ও বিনিয়োগ বাবদ সোহম এবং অর্ঘ্য চট্টোপাধ্যায়কে মোটা টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই বিনিয়োগের প্রায় ৬৮ লক্ষ টাকা এখনও ফেরত পাননি বলে দাবি করেছেন তিনি।

শাহিদ ইমামের অভিযোগ, জেল থেকে মুক্তির পর বকেয়া অর্থ ফেরত চাইলে সোহম ও তাঁর সহকারী তাঁকে রীতিমতো ভয়ভীতি দেখান এবং হুমকি দেন। শুরুতে পুলিশ বিষয়টি গুরুত্ব না দিলেও, পরে আদালতের হস্তক্ষেপে অভিযোগ গৃহীত হয় বলে জানা গেছে। সুদসহ পাওনা টাকা না পাওয়ায় শাহিদ এখন আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন।

সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এমন গুরুতর অভিযোগে বিড়ম্বনায় পড়েছেন শাসক দলের এই বিধায়ক। যদিও শাহিদ নিজেকে একসময়ের তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করেছেন, তবে সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও টলিউড মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *