৫ লাখের গাড়ি থেকে বড় অঙ্কের নগদ লেনদেন, এপ্রিল থেকে প্যান কার্ডে আসছে আমূল বদল! – বর্তমান নিউজ
February 11, 2026

আগামী এপ্রিল মাস থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আয়কর আইনের নতুন খসড়া অনুযায়ী, বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা বা উত্তোলনে প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনা এবং হোটেল বা ইভেন্ট ম্যানেজমেন্টে ১ লক্ষ টাকার বেশি খরচের ক্ষেত্রেও এখন থেকে প্যান কার্ডের নথি জমা দিতে হবে।
সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও নিয়ম বদলাচ্ছে; এখন থেকে ২০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি লেনদেনে প্যান কার্ড লাগবে, যা আগে ছিল ১০ লক্ষ টাকা। পাশাপাশি জীবনবিমার প্রিমিয়াম এবং ক্রিপ্টো লেনদেনের ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হচ্ছে। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, জনগণের মতামত নেওয়ার পর মার্চ মাসের শুরুর দিকে এই আইনের চূড়ান্ত রূপ প্রকাশ করা হবে।