৫ মার্চ ভারতে লঞ্চ হচ্ছে নাথিং ফোন ৪এ সিরিজ: ফাঁস হলো ফিচার ও দাম

৫ মার্চ ভারতে লঞ্চ হচ্ছে নাথিং ফোন ৪এ সিরিজ: ফাঁস হলো ফিচার ও দাম

আগামী ৫ মার্চ ভারতে লঞ্চ হতে যাচ্ছে নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো। লন্ডনের প্রযুক্তি সংস্থা নাথিং-এর সিইও কার্ল পেই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন। গত বছরের ৩এ সিরিজের উত্তরসূরি হিসেবে আসা এই স্মার্টফোনগুলো লন্ডন, নিউ ইয়র্ক এবং সাংহাইতে আয়োজিত ইভেন্টের মাধ্যমে বাজারে আসবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন চিপসেট ব্যবহার করা হতে পারে। প্রাথমিক ভ্যারিয়্যান্টে থাকবে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া উন্নত ডিজাইনের পাশাপাশি এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ফোনগুলো কালো ও সিলভার রঙে পাওয়া যাবে।

ভারতীয় বাজারে ফোন ৪এ-র দাম প্রায় ৪৩,০০০ টাকা এবং ৪এ প্রো-র দাম ৪৯,০০০ টাকা থেকে শুরু হতে পারে। আগের সিরিজের তুলনায় এই ফোনের দাম কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই অনুষ্ঠানে সংস্থার নতুন হেডফোনও উন্মোচিত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *