৩৫ বছর পর দেশের ভাগ্যে বদল! তারেক রহমানের কড়া হুঁশিয়ারিতে কি কাঁপছে প্রশাসন?

৩৫ বছর পর দেশের ভাগ্যে বদল! তারেক রহমানের কড়া হুঁশিয়ারিতে কি কাঁপছে প্রশাসন?

নিউজ ডেস্ক : হাসিনা-পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২৯৯টি আসনে ভোটগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষ কেবল নতুন সরকারই নয়, বরং আগামী দিনের স্থিতিশীলতা খুঁজছেন। ছাত্র আন্দোলনের ১৮ মাস পর অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। আজ একই সঙ্গে ৮৪ দফা সংস্কার নিয়ে গণভোটও চলছে, যা নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ আইনি কাঠামো। আওয়ামী লীগবিহীন এই লড়াইয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর দ্বৈরথ এখন তুঙ্গে।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমান আজ সকালেই ভোট দিয়ে প্রশাসনকে সতর্ক করেছেন। তিনি স্পষ্ট জানান, নির্বাচনে কোনো কারচুপি বা অনিয়ম হলে সাধারণ মানুষ তা মেনে নেবে না। ৯ লক্ষ নিরাপত্তা কর্মীর নজরদারিতে ভোট চললেও চাপা উত্তেজনা বিরাজ করছে সর্বত্র। মুদ্রাস্ফীতি আর বেকারত্বের চাপে থাকা আমজনতার কাছে এই ভোট এখন বাঁচার লড়াই। এই নির্বাচনে জয়ী পক্ষই ঠিক করবে বাংলাদেশের অর্থনীতি ও গণতন্ত্রের নতুন গতিপথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *