২০ হাজার থেকে একলাফে ৫১ হাজার? সরকারি কর্মীদের পকেটে কি এবার টাকার বৃষ্টি হবে? – বর্তমান নিউজ

February 12, 202612:49 pm
নিউজ ডেস্ক : মাসের শেষে বেতন এক ধাক্কায় দ্বিগুণ হলে আপনার জীবনযাত্রায় কতটা বদল আসবে ভেবে দেখেছেন? রাজ্য সরকারের সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণায় সাধারণ সরকারি কর্মীদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ায় ২০২৬ থেকে নতুন কাঠামো কার্যকর হওয়ার কথা। এতে ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী ২০ হাজার টাকার মূল বেতন বেড়ে ৫১ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই বাড়তি টাকা কি বাজারের আগুন দামের সঙ্গে লড়ার প্রধান অস্ত্র হয়ে উঠবে?
তবে এই খুশির খবরেও কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা হলেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক এখনো অনেক। সাধারণ কর্মীরা চিন্তায় আছেন, বকেয়া ডিএ না মিটিয়ে নতুন কমিশন এলে কি তাঁরা প্রকৃত সুফল পাবেন? বাজারদর যে হারে বাড়ছে, তাতে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নতুন করে না সাজালে দৈনন্দিন খরচ সামলানো কঠিন হবে। এখন নজর নবান্নের বিজ্ঞপ্তির দিকে, যা ঠিক করবে আপনার পকেটে শেষ পর্যন্ত কত টাকা ঢুকবে।