১ কেজি চালের দামে মিলছে আস্ত স্মার্টফোন! পাতে তোলার সাধ্য আছে কি আপনার? – বর্তমান নিউজ
February 11, 2026

নিউজ ডেস্ক: প্রতিদিনের ভাতের দাম কি আকাশ ছুঁতে পারে? আমরা সাধারণত কেজি প্রতি ৫০ বা ১০০ টাকা দিই, কিন্তু এক কেজি চালের দামে যদি দামী ফোন পাওয়া যায়, তবে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। জাপানের ‘কিনমেমাই প্রিমিয়াম’ চাল ঠিক এই কারণেই খবরের শিরোনামে, যার কেজি প্রতি দাম ১২ থেকে ১৫ হাজার টাকা।
এই চাল কেনা সাধারণ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে হলেও এর পুষ্টি ও স্বাদ নিয়ে বিশ্বজুড়ে চর্চা তুঙ্গে। বিশেষ পদ্ধতিতে সংরক্ষিত এই চাল সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে বিলাসিতার এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। বছরে মাত্র ১০০০ বাক্স উৎপাদন হওয়ায় এটি কেবল ধনকুবেরদের পাতের শোভা বাড়িয়ে চলেছে, যা সাধারণের কাছে এক বিস্ময়কর বিলাসিতা।