১২ ফেব্রুয়ারি ধর্মঘটে অফিস কামাই করলে পকেটে টান পড়বে সরকারি কর্মীদের

১২ ফেব্রুয়ারি ধর্মঘটে অফিস কামাই করলে পকেটে টান পড়বে সরকারি কর্মীদের

নিউজ ডেস্ক : দেশজুড়ে ১২ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো। আপনি যদি রাজ্য সরকারি কর্মী হন, তবে ধর্মঘটের দিন কাজে না এলে বড় বিপদে পড়তে পারেন। নবান্ন সাফ জানিয়ে দিয়েছে, ওইদিন সব সরকারি দফতর খোলা থাকবে এবং কর্মীদের হাজিরা বাধ্যতামূলক। ধর্মঘটের সমর্থনে ছুটি নিলে বা অনুপস্থিত থাকলে শুধু বেতন কাটবে না, সার্ভিস ব্রেকেও পড়তে পারেন আপনি।

অফিস না এলে সংশ্লিষ্ট কর্মীকে কারণ দর্শানোর নোটিশ বা ‘শো-কজ’ করা হবে। শুধুমাত্র হাসপাতালে ভর্তি, পরিবারের শোক বা আগে থেকে অনুমোদিত মাতৃত্বকালীন ছুটির মতো বিশেষ ক্ষেত্রগুলোই ছাড় পাবে। কেন্দ্রীয় শ্রম আইনের বিরোধিতায় এই বনধ ডাকা হলেও, সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে এবং সরকারি পরিষেবা সচল রাখতে কঠোর অবস্থান নিয়েছে রাজ্য। তাই বেতন ও চাকরি জীবন সুরক্ষিত রাখতে ওইদিন কর্মস্থলে উপস্থিত থাকাই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *