হেলমেট নেই বলে পুলিশ আটকাল কিন্তু জরিমানা না করে হাতে দিল গোলাপ

হেলমেট নেই বলে পুলিশ আটকাল কিন্তু জরিমানা না করে হাতে দিল গোলাপ

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার দণ্ড নয় বরং ভালোবাসার পথ বেছে নিল পুলিশ। ভ্যালেন্টাইন ডে-তে কল্যাণী বুদ্ধ পার্ক সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের এই মানবিক রূপ দেখে অবাক হয়েছেন পথচারীরা। আপনার অসাবধানতায় যেন প্রাণহানি না ঘটে, সেই বার্তা দিতেই হেলমেটহীন চালকদের ধমক দেওয়ার বদলে হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সচেতন করলেন রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি। পুলিশের এই বন্ধুসুলভ আচরণে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

আপনার সুরক্ষায় পুলিশের এই বিশেষ উদ্যোগ শুধু নিয়ম রক্ষার নয়, বরং জীবন বাঁচানোর এক অভিনব পাঠ। এদিন যারা নিয়ম মেনে হেলমেট বা সিট বেল্ট পরে গাড়ি চালাচ্ছিলেন, তাদের ‘সচেতন নাগরিক’ ব্যাচ দিয়ে সম্মানিত করা হয়। এমনকি ট্রাফিক ডিএসপি নিজে দাঁড়িয়ে থেকে চালকদের মাথায় হেলমেট পরিয়ে দেন। শাস্তির ভয় কাটিয়ে পুলিশ ও জনগণের মধ্যে এই সুসম্পর্ক তৈরি হলে পথ দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব হবে। ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচিকে সাধারণের হৃদয়ে পৌঁছে দিতেই প্রশাসনের এই বিশেষ প্রয়াস।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *