হরমুজ প্রণালীতে চলাচলে ইরানের সবুজ সংকেত, জিপিএস বিপর্যয়ে থমকে জাহাজ চলাচল – বর্তমান নিউজ

ইরান-আমেরিকা যুদ্ধের আবহে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে তেহরান। ভারতসহ বন্ধু দেশগুলোর জন্য যাতায়াত ব্যবস্থা সচল রাখার আশ্বাস দিলেও বাস্তবে সেখানে জাহাজ চলাচল প্রায় বন্ধ। প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করলেও বর্তমানে সেই সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। বিশেষ করে ভারতের ২০টি জাহাজ বর্তমানে সেখানে আটকা পড়ে আছে।

প্রণালীটি খোলা থাকলেও মূলত প্রযুক্তিগত বিপর্যয়ের কারণেই জাহাজগুলো এগোতে পারছে না। টানা চার সপ্তাহের যুদ্ধের প্রভাবে সমগ্র এলাকায় জিপিএস এবং ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আধুনিক নেভিগেশন ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় বিকল্প ‘ম্যানুয়াল ম্যাপিং’ ব্যবহার করে ঝুঁকি নিতে চাইছে না অধিকাংশ বাণিজ্যিক জাহাজ কর্তৃপক্ষ।

এর পাশাপাশি নিরাপত্তার বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে আমেরিকার দেওয়া সতর্কবার্তা। ওয়াশিংটনের দাবি, ইরান সমুদ্রের নিচে মাইন পুঁতে রেখেছে। দাহ্য তেল ও রাসায়নিক বোঝাই জাহাজগুলোর জন্য একটি সামান্য ভুলও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। নিরাপদ নেভিগেশন রুটের অভাবে ইরান ‘মুক্ত দ্বার’ ঘোষণা করলেও আতঙ্কে স্থবির হয়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *