হরমুজ় প্রণালী দখলমুক্ত করতে পশ্চিমি জোটের সঙ্গে অভিযানে নামছে আমিরশাহি? – বর্তমান নিউজ

হরমুজ় প্রণালী দখলমুক্ত করতে পশ্চিমি জোটের সঙ্গে অভিযানে নামছে আমিরশাহি? – বর্তমান নিউজ

পশ্চিম এশিয়ার চলমান সামরিক সংঘাতের জেরে অবরুদ্ধ হরমুজ় প্রণালীর অচলাবস্থা কাটাতে এবার সরাসরি সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। ইরানের নিয়ন্ত্রণাধীন এই গুরুত্বপূর্ণ জলপথকে ‘দখলমুক্ত’ করতে আমেরিকা ও তার সহযোগী রাষ্ট্রগুলোর সামরিক অভিযানে শামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেছে আবু ধাবি। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, নিজেদের নৌসেনা মোতায়েনের মাধ্যমে এই আন্তর্জাতিক সংকটের সমাধান চায় তারা।

আমিরশাহি প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর পরিকল্পনা না থাকলেও, বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ মসৃণ করতে পশ্চিমি দেশগুলোকে সব ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত। এই লক্ষ্যে একটি বিশেষ ‘হরমুজ় সিকিউরিটি ফোর্স’ গঠনের প্রস্তাব দিয়েছে তারা। ইতিম্যধ্যেই এই বিষয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরশাহি ও বাহরিন বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তবে অঞ্চলের অন্যান্য দেশগুলো যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় রয়েছে। তারা চায় না তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা চালানো হোক। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ় প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি সম্মিলিত আঞ্চলিক ও আন্তর্জাতিক টাস্কফোর্স গঠনের বিষয়টি এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *