স্মার্টফোনের ব্যাটারি নিয়ে টেনশন শেষ Tecno আনল দানবীয় পাওয়ারের নতুন ফোন
February 13, 2026

নিউজ ডেস্ক : সারাদিন গেম খেলা বা ভিডিও দেখার পর চার্জ শেষ হওয়ার ভয় আর থাকবে না। টেকনো ভারতে নিয়ে এল তাদের নতুন স্মার্টফোন Pova Curve 2 5G, যাতে দেওয়া হয়েছে অবিশ্বাস্য ৮০০০mAh ব্যাটারি। একবার চার্জ দিলেই নিশ্চিন্তে কাটবে দীর্ঘ সময়। সঙ্গে থাকছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর, যা ফোনের পারফরম্যান্সকে করবে আরও দ্রুত ও মসৃণ।
২৭,৯৯৯ টাকা থেকে শুরু হওয়া এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা এবং ১৫০০ টাকা পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট। ২০ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হলেও প্রি-বুকিং এখনই করা যাচ্ছে। যারা দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং প্রিমিয়াম লুক খুঁজছেন, তাদের জন্য এই বাজেটেই মিলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬-এর অভিজ্ঞতা।