স্কুলের সামনেই রিভলভার নিয়ে দাদাগিরি ৩ ছাত্রের
February 11, 2026

নিউজ ডেস্ক : কলম ফেলে বন্দুক হাতে নিয়ে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে হাজির তিন পরীক্ষার্থী! বর্ধমানের উদয়পল্লি শিক্ষা নিকেতন হাই স্কুলের সামনে মোটর সাইকেলে চেপে আসা ওই কিশোরদের ‘গ্যাংস্টার’ সুলভ আচরণে বুধবার রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বন্দুক উঁচিয়ে একে অপরকে লক্ষ্য করা কিংবা টার্গেট দেখানোর মতো ঘটনায় সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ছড়িয়েছে।
পরীক্ষাকেন্দ্রের সামনে এমন বিশৃঙ্খলা অভিভাবকদের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যদিও পরে জানা যায় ওটি আদতে খেলনা রিভলভার, তবুও এমন কাণ্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অন্য কেউ মজার ছলে জননিরাপত্তা বিঘ্নিত না করে, সেই বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।