সেলুনে ভুল হেয়ারকাট? আপনার সামান্য ভুলেও পকেট থেকে খসতে পারে লাখ লাখ টাকা! – বর্তমান নিউজ

সেলুনে ভুল হেয়ারকাট? আপনার সামান্য ভুলেও পকেট থেকে খসতে পারে লাখ লাখ টাকা! – বর্তমান নিউজ

নিউজ ডেস্ক : আপনার সাধের চুল কি ভুল করে ছোট করে কাটা হয়েছে? সাধারণ এই ভুলের জন্য যে কাউকে ২৫ লক্ষ টাকা গুনতে হতে পারে, তা কি ভেবেছিলেন? মডেল আশনা রায়ের চুল ভুলভাবে কাটার দায়ে সম্প্রতি এক বিলাসবহুল হোটেলকে মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় সাধারণ গ্রাহকদের পরিষেবা নিয়ে সচেতন হওয়ার বার্তা দিচ্ছে।

আদালতের মতে, পরিষেবায় গাফিলতি থাকলে ক্ষতিপূরণ প্রাপ্য, তবে তা হতে হবে অকাট্য প্রমাণের ভিত্তিতে। ২ কোটি টাকার দাবি থাকলেও সঠিক নথির অভাবে আদালত তা কমিয়ে ২৫ লক্ষ টাকা নির্ধারণ করে। আপনার কর্মজীবন বা মানসিক স্থিতিতে যদি কারও অবহেলা প্রভাব ফেলে, তবে আইনি লড়াইয়ে আপনিও অধিকার বুঝে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *