সাধারণ খাবারেই বাড়ছে সুগার অজান্তেই কি বিপদ ডেকে আনছেন আপনি

সাধারণ খাবারেই বাড়ছে সুগার অজান্তেই কি বিপদ ডেকে আনছেন আপনি

নিউজ ডেস্ক : রোজকার পাতে থাকা সাদা ভাত, ময়দার লুচি কিংবা আলুর তরকারি আপনার রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়িয়ে দিতে পারে। এমনকি চিনির বদলে গুড় বা প্যাকেটজাত ফলের রস ব্যবহার করলেও রেহাই নেই, কারণ এগুলোতে ফাইবারের অভাব ও উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স সরাসরি সুগার লেভেলে প্রভাব ফেলে। সাধারণ মানুষের প্রতিদিনের এই খাদ্যাভ্যাস অজান্তেই ডায়াবেটিসের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।

বিকেলের নাস্তায় তেল-ভাজাপোড়া কিংবা আম-আঙুরের মতো অতিরিক্ত মিষ্টি ফল খাওয়ার অভ্যাসও বিপদজনক হতে পারে। চিকিৎসকদের মতে, খাবারে ফাইবার না থাকলে শরীর দ্রুত তা চিনিতে রূপান্তর করে, যা শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি করে। সুস্থ থাকতে আজই খাদ্যতালিকায় বদল আনা জরুরি, নাহলে সাধারণ এই খাবারগুলোই আপনার শরীরের জন্য বিষ হয়ে দাঁড়াতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *