সস্ত্রীক ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট, মঙ্গলবার মোদী-মাক্রোঁ মেগা বৈঠক

সস্ত্রীক ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট, মঙ্গলবার মোদী-মাক্রোঁ মেগা বৈঠক

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। সোমবার মধ্যরাতে মুম্বই পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও রাজ্যপাল আচার্য দেবরাট। ভারতে আসার পথে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করার বার্তা দেন মাক্রোঁ।

মঙ্গলবার বিকেলেই মুম্বইয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে একাধিক কূটনৈতিক সমঝোতা ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা প্রবল। বিশেষত, ভারত যে ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকায় ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত করেছে, সেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

কূটনৈতিক মহলের মতে, মাক্রোঁর এই সফর ভারত ও ফ্রান্সের কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দুই দেশের বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার পর্যন্ত প্রেসিডেন্টের ভারত সফরকালীন কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ দফতর ও প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *