সরকারি হাসপাতালে রক্তের নমুনা সংগ্রহে দালালি রুখতে বড় পদক্ষেপ
February 12, 2026

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে এবার বড়সড় আন্দোলনে নামল ব্লক কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে রোগীদের রক্তের নমুনা সংগ্রহে অসাধু ডায়াগনস্টিক সেন্টারের দাপট ও দালাল চক্রের সক্রিয়তা নিয়ে অভিযোগ উঠেছে। লাইসেন্স বাতিল হওয়া সত্ত্বেও প্রশাসনের চোখের সামনে রমরমিয়ে চলছে ব্যবসা, যার ফলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা।
এই অসাধু কারবার অবিলম্বে বন্ধের দাবিতে বিএমওএইচ-কে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছে। স্থানীয় নেতাদের হুঁশিয়ারি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এবং লাইসেন্সহীন সেন্টারগুলো বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। সরকারি পরিষেবায় দালালদের দৌরাত্ম্য বন্ধ হলে সাধারণ মানুষ সঠিক ও স্বল্পমূল্যে সুচিকিৎসা পাবেন বলে আশা করা হচ্ছে।