শেখ হাসিনার পতন পরবর্তী বাংলাদেশে প্রথম ভোট সাধারণ মানুষের ভাগ্যে কী পরিবর্তন আনবে

নিউজ ডেস্ক : হাসিনা পরবর্তী বাংলাদেশে নতুন ভোরের প্রতীক্ষায় কাল ভোট উৎসবে মাতছে সাধারণ মানুষ। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে ২৯৯টি আসনে শুরু হবে ব্যালট যুদ্ধ, যেখানে একই সাথে জাতীয় সনদের ওপর রায় দেবেন ১২ কোটির বেশি ভোটার। নতুন করে ঘর গোছানোর এই লড়াইয়ে আওয়ামী লীগ বিহীন ময়দানে মুখোমুখি বিএনপি ও জামায়াত জোট। বিশৃঙ্খলা এড়াতে সাড়ে ৯ লক্ষ নিরাপত্তা কর্মীর কড়া নজরদারিতে জনগণের রায় প্রতিফলিত হবে এই নির্বাচনে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের অর্ধেকের বেশি ভোটকেন্দ্রই এখন ঝুঁকিপূর্ণ তালিকায়, যা সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে ৩.৫৮ শতাংশ নতুন ভোটারের সিদ্ধান্ত আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটবে তা নির্ধারণ করবে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে এই নির্বাচন কি পারবে জনজীবনে স্থিতিশীলতা ফেরাতে? ভোট গণনার পরেই স্পষ্ট হবে ক্ষমতার মসনদে কার হাসি ফুটবে এবং সাধারণ মানুষের স্বপ্ন কতটা পূরণ হবে।