শুভেন্দুর গড়ে তৃণমূলে বড় ভাঙন: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই

শুভেন্দুর গড়ে তৃণমূলে বড় ভাঙন: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই

নির্বাচনের মুখে শুভেন্দু অধিকারীর গড়ে বড়সড় ভাঙন ধরল তৃণমূল কংগ্রেসে। ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেছেন। ময়নায় আয়োজিত এক কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। এসময় ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডাও উপস্থিত ছিলেন।

সংগ্রাম দলুই ২০১৬ সালে তৃণমূলের টিকিটে ময়না থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী অশোক দিন্ডর কাছে পরাজিত হন। বেশ কিছুকাল রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখার পর ভোটের ঠিক আগে তাঁর এই দলবদল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজেপিতে যোগ দিয়ে সংগ্রাম দলুই জানান, মোদীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং নতুন বাংলা গড়ার লক্ষে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু অধিকারীর হাত ধরে এই যোগদান ময়না বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে রাজনৈতিক মহলের ধারণা। এখন ভোটের ফলাফলে এই দলবদল কী প্রভাব ফেলে, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *