শীর্ষে ধানের শীষ তবে কি বড় পরিবর্তনের পথে বাংলাদেশ
February 12, 2026

নিউজ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর ভোট শেষে গণনার শুরুতে দেখা যাচ্ছে বিএনপির বিশাল ব্যবধান। তবে এই নির্বাচনের ফল কেবল সরকার গঠন নয়, সাধারণ মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনতে পারে। ৮৪ দফা সংস্কারের প্যাকেজ সাধারণ নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা এবং কর্মসংস্থানের সুযোগ কতটা বাড়াবে, এখন সেটাই দেখার বিষয়।
আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লক্ষ বাহিনীর কড়া নজরদারিতে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের প্রত্যাশা আকাশচুম্বী। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ফেরা তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক স্থবিরতা কাটবে বলে আশা করা হচ্ছে। ৫০টি দলের অংশগ্রহণে হওয়া এই নির্বাচন ও সমান্তরাল গণভোট আগামীর স্থিতিশীল বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।