শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল আর্সেনাল, উলভসের সাথে ড্র করে চাপে গানার্সরা

শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল আর্সেনাল, উলভসের সাথে ড্র করে চাপে গানার্সরা

প্রিমিয়ার লিগে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল বনাম তলানিতে থাকা উলভসের লড়াইয়ে নাটকীয় ড্র দেখল ফুটবল বিশ্ব। ম্যাচের শুরুতে বুকায়ো সাকা এবং পরে পিয়েরো হিঙ্কাপিয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয়ের মুখ দেখতে ব্যর্থ হলো মিকেল আর্তেতার দল। রক্ষণভাগের চরম শিথিলতা এবং শেষ মুহূর্তের ভুলে নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া করে মাঠ ছাড়তে হয় গানার্সদের।

উলভসের হয়ে হুগো বুয়েনো ব্যবধান কমানোর পর ম্যাচের সংযুক্ত সময়ে ১৯ বছর বয়সী টম এডোজির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ১৯৯২ সালের পর এই প্রথম লিগের ‘লাস্ট বয়’ কোনো দলের কাছে দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট খোয়ালো শীর্ষস্থানাধিকারীরা। এই ড্রয়ের ফলে শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটির সামনে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলো।

ম্যাচ শেষে হতাশ আর্তেতা স্বীকার করেছেন যে, দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়ন হওয়ার মতো পারফরম্যান্স দেখাতে পারেনি তার দল। বর্তমানে ম্যান সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও গানার্সদের লিড অনেকটাই কমে এসেছে। সামনের কঠিন ডার্বি ম্যাচগুলোর আগে আর্সেনালের এই ছন্দপতন তাদের প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *