শিবপুজোর আগেই স্বপ্নভঙ্গ দক্ষিণ সাঁকরাইলে দাউদাউ আগুনে পুড়ে ছাই শিব দুর্গার মূর্তি
February 13, 2026

নিউজ ডেস্ক : দক্ষিণ সাঁকরাইলের জং সং এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১১টি শিব-দুর্গার মূর্তি। শিবপুজোর মাত্র দু’দিন আগে এই অগ্নিকাণ্ডে মাথায় হাত শিল্পী দীপক মাইতির। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি পাশের চায়ের দোকানটিও। সব হারিয়ে এখন দিশেহারা এই খেটে খাওয়া মানুষগুলো, যাঁদের সারা বছরের পরিশ্রম নিমেষেই ধুলোয় মিশে গেল।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেলেও, এই আর্থিক ক্ষতি সাধারণ ব্যবসায়ীদের জীবনকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। বিধায়িকা প্রিয়া পাল সাহায্যের আশ্বাস দিলেও, সর্বস্ব হারানো পোটো শিল্পী ও চা বিক্রেতার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ, তবে উৎসবের মরসুমে এমন বিপর্যয় এলাকাবাসীর মনে গভীর শোকের ছায়া ফেলেছে।