শিবনেরি দুর্গে শিবাজি জয়ন্তী উদযাপনে ভয়াবহ পদপিষ্টের ঘটনা: আহত বহু

শিবনেরি দুর্গে শিবাজি জয়ন্তী উদযাপনে ভয়াবহ পদপিষ্টের ঘটনা: আহত বহু

মহারাষ্ট্রের পুণে জেলায় অবস্থিত ঐতিহাসিক শিবনেরি দুর্গে শিবাজি জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকেই দুর্গে মানুষের ঢল নামায় প্রবেশপথে তীব্র ভিড় তৈরি হয়। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে মহিলা ও শিশুসহ একাধিক পুণ্যার্থী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ‘শিব জ্যোত’ ও গেরুয়া পতাকা নিয়ে মিছিল করার সময় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরু প্রবেশপথ এবং পর্যাপ্ত পুলিশি ব্যবস্থার অভাবে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। প্রাণ বাঁচাতে অনেককে দুর্গের বিপজ্জনক দেওয়াল ও ভগ্নস্তূপে আশ্রয় নিতে দেখা যায়।

বিশেষ করে হাতি দরওয়াজা ও গণেশ দরওয়াজার মতো সরু পথে হুড়োহুড়ির ফলেই এই বিপত্তি ঘটে। দ্রুত উদ্ধারকার্য শুরু করে আহতদের জুন্নরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *