শাহকে পাল্টা আক্রমণ: তৃণমূলের ১৫ পাতার পাল্টাচাজ শিট পেশ – বর্তমান নিউজ

শাহকে পাল্টা আক্রমণ: তৃণমূলের ১৫ পাতার পাল্টাচাজ শিট পেশ – বর্তমান নিউজ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা চার্জশিটের কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদরা ১৫ পাতার একটি পাল্টা চার্জশিট প্রকাশ করেন। ‘মোটা ভাই জবাব চাই’ স্লোগান তুলে কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিটি অভিযোগকে নস্যাৎ করেছে ঘাসফুল শিবির।

বিজেপি শাসিত রাজ্যগুলোর নারী নিরাপত্তা এবং মণিপুর পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন ব্রাত্য বসু। তিনি অভিযোগ করেন, উন্নাও, হাথরস বা ব্রিজভূষণের মতো ঘটনায় বিজেপি নীরব থাকলেও বাংলার ক্ষেত্রে তারা দ্বিচারিতা করছে। অনুপ্রবেশ ও ডেমোগ্রাফি ইস্যুতে শাহের মন্তব্যের তীব্র বিরোধিতা করে একে রাজনৈতিক চক্রান্ত হিসেবে অভিহিত করেছে তৃণমূল।

দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পহেলগাঁও, সংসদ ও দিল্লিতে ঘটা নাশকতার প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল নেতৃত্ব। শাহকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে প্রকাশিত এই চার্জশিটে বিজেপি সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরা হয়েছে। মূলত কেন্দ্রীয় বঞ্চনা ও রাজনৈতিক আক্রমণের পাল্টা দিতেই শাসক দল এই পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *