শান্তি ফেরাতে ট্রাম্পের বড় চাল নেতানিয়াহুর মাথাব্যথার কারণ হতে পারে

নিউজ ডেস্ক : গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ডাকা শান্তি পরিষদের বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগে হামাসকে আমন্ত্রণ জানানোয় ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অস্বস্তি বেড়েছে। তিনি ওয়াশিংটনে ছুটে গিয়ে ইরানের প্রভাব ও হামাসের অস্ত্রভাণ্ডার নিয়ে সরব হলেও, সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন হলো—এই কূটনীতি কি আদেও গাজার রক্তক্ষয় থামাতে পারবে? আন্তর্জাতিক এই টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতিতে।
দীর্ঘদিনের যুদ্ধ আর ধ্বংসলীলায় গাজার সাধারণ জীবন বিপন্ন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া হাজারো স্বজনের খোঁজে মাহমুদ হাম্মাদদের মতো সাধারণ মানুষের হাহাকার এখনও থামেনি। ওয়েস্ট ব্যাঙ্কে জমি দখলের আতঙ্কে দিন কাটছে সাধারণ প্যালেস্তিনীয়দের। ট্রাম্পের এই বৈঠক যদি ফলপ্রসূ না হয়, তবে সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়বে এবং সংঘাতের আগুন ছড়িয়ে পড়বে আরও গভীরে।