শক্তিশালী প্রসেসর ও ব্যাটারিসহ বাজারে এলো ইনফিনিক্স নোট এজ 5G

ভারতের বাজারে নতুন স্মার্টফোন ‘নোট এজ 5G’ লঞ্চ করল ইনফিনিক্স। এতে রয়েছে দেশের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, যা গেমিংয়ের জন্য ৭.৫ লক্ষের বেশি আনটুটু স্কোর প্রদান করে। ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চির থ্রিডি কার্ভড ডিসপ্লে এবং ধুলো-বালি থেকে সুরক্ষায় আইপি৬৫ রেটিং ব্যবহার করা হয়েছে।
গেমারদের কথা মাথায় রেখে ফোনটিতে ৯০ এফপিএস সাপোর্ট এবং এআই-চালিত বিশেষ গেমিং ফিচার যুক্ত করা হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তায় রয়েছে ৬৫০০ এমএএইচ বিশাল ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং উন্নত অডিওর জন্য জেবিএল ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।
তিনটি ভেরিয়েন্টে আসা এই ফোনের প্রারম্ভিক দাম ২১,৯৯৯ টাকা। তবে ব্যাংক অফারে ২০,০০০ টাকার কমেই এটি কেনা সম্ভব। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্ট ও ইনফিনিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে ডিভাইসটি বিক্রির জন্য উপলব্ধ হবে। এক্সচেঞ্জ অফারে আরও অতিরিক্ত ছাড়ের সুযোগ পাবেন গ্রাহকরা।