লক্ষ বেকার এবং ১৭ লক্ষ যুবশ্রীর ভবিষ্যৎ নিয়ে মমতাকে কড়া চ্যালেঞ্জ শুভেন্দুর

রাজ্যের কর্মসংস্থান ও শিল্প পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, বর্তমানে রাজ্যে ২ কোটি ১৫ লক্ষ বেকার রয়েছেন এবং প্রায় ১ কোটি মানুষ কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন। ২০১৩ সালে ঘোষিত ‘যুবশ্রী’ প্রকল্পের ১৭ লক্ষ আবেদনকারীর মধ্যে মাত্র ১ লক্ষ ভাতা পেয়েছেন অভিযোগ তুলে তিনি সরকারের কাছে এই বিষয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন।
শুভেন্দু আরও অভিযোগ করেন যে রাজ্যে ৬ লক্ষ সরকারি পদ বিলুপ্ত করা হয়েছে এবং কয়েক লক্ষ শিক্ষক ও পুলিশ কর্মীর পদ শূন্য পড়ে আছে। শিল্প প্রকল্পগুলো থমকে থাকায় যুবকদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি সরব হন। শাসকদলের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও নারী নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে তিনি স্পষ্ট জানান যে কেবল বিজেপিই রাজ্যে স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম।