রোহিত শর্মা ও প্যাডি আপটনের হাত ধরে রয়্যাল স্ট্যাগ উন্মোচন করল সাফল্যের ‘#RS কোড’

রোহিত শর্মা ও প্যাডি আপটনের হাত ধরে রয়্যাল স্ট্যাগ উন্মোচন করল সাফল্যের ‘#RS কোড’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে থাকা মানসিক দৃঢ়তা ও রণকৌশলকে সম্মান জানাতে সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ নিয়ে এল এক অনন্য উদ্যোগ— ‘#RS কোড’। ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা এবং মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনের এই যৌথ প্রয়াসটি মূলত ডেটা সায়েন্সের ওপর ভিত্তি করে তৈরি। এটি ক্রিকেটের বাইশ গজের সাফল্যকে ছাপিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ‘লিভ ইট লার্জ’ দর্শনকে ছড়িয়ে দেওয়ার একটি বিশেষ প্রয়াস।

এই ডিজিটাল ক্যাম্পেইনের মূলে রয়েছে রোহিতের খেলোয়াড়ি জীবনের গভীর বিশ্লেষণ থেকে প্রাপ্ত চারটি বিশেষ গুণ: নিঃস্বার্থ মনোভাব, অদম্য জেদ, নির্ভীকতা এবং প্রেরণাদায়ী নেতৃত্ব। বিশেষজ্ঞ হিসেবে প্যাডি আপটন এই গুণাবলিকে পরিসংখ্যানের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এই উদ্যোগের মাধ্যমে বোঝানো হয়েছে যে, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যই একজন প্রকৃত বিজয়ীর প্রধান লক্ষ্য।

অনুরাগীদের এই অভিজ্ঞতায় সামিল করতে রয়্যাল স্ট্যাগ এনেছে একটি উদ্ভাবনী ‘AI কোড ফাইন্ডার’। এর মাধ্যমে ভক্তরা কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ সাফল্যের কোডটি আবিষ্কার করতে পারবেন। শেষে মিলবে খোদ রোহিত শর্মার থেকে একটি ব্যক্তিগত ভিডিও বার্তা। পার্নড রিকার্ড ইন্ডিয়ার মতে, এই প্রযুক্তি চালিত মাধ্যমটি সাধারণ মানুষকেও তাদের নিজস্ব সাফল্যের পথ খুঁজে পেতে অনুপ্রাণিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *