রেস্তোরাঁর বিলে অবৈধ ‘এলপিজি চার্জ’, সতর্ক থাকুন গ্রাহকরা – বর্তমান নিউজ

রেস্তোরাঁর বিলে অবৈধ ‘এলপিজি চার্জ’, সতর্ক থাকুন গ্রাহকরা – বর্তমান নিউজ

সম্প্রতি রান্নার গ্যাসের অভাব ও মূল্যবৃদ্ধির অজুহাতে বিভিন্ন রেস্তোরাঁ খাবারের বিলে ‘এলপিজি চার্জ’ বা ‘ফুয়েল সারচার্জ’ যোগ করছে, যা সম্পূর্ণ বেআইনি। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) স্পষ্ট জানিয়েছে, মেনু কার্ডে উল্লেখিত দামের ওপর শুধুমাত্র জিএসটি (GST) নেওয়া যাবে। এর বাইরে অতিরিক্ত কোনো চার্জ বা জোরপূর্বক সার্ভিস চার্জ গ্রহণ ভোক্তা সুরক্ষা আইনের সরাসরি লঙ্ঘন।

বিল হাতে পাওয়ার পর এমন কোনো অতিরিক্ত চার্জ দেখলে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। কর্তৃপক্ষ চার্জ সরাতে অস্বীকার করলে গ্রাহক সেই অর্থ দিতে বাধ্য নন। প্রয়োজনে বিলের ওপর ‘Protested Payment’ লিখে স্বাক্ষর করুন এবং ভবিষ্যতের প্রমাণ হিসেবে বিল ও মেনু কার্ডের ছবি সংগ্রহ করে রাখুন।

অসাধু রেস্তোরাঁর বিরুদ্ধে প্রতিকার পেতে গ্রাহকরা সরাসরি ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনের ১৯১৫ (1915) নম্বরে কল করতে পারেন। এছাড়া ‘e-Jagriti’ পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমেও অনলাইনে অভিযোগ জানানো সম্ভব। গ্রাহকদের অধিকার রক্ষায় জেলা কালেক্টর বা CCPA-এর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার সুযোগও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *