রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ট্রেলার ভিউয়ে ছাপিয়ে গেল অ্যাভেঞ্জার্সকেও – বর্তমান নিউজ

রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ট্রেলার ভিউয়ে ছাপিয়ে গেল অ্যাভেঞ্জার্সকেও – বর্তমান নিউজ

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আসন্ন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র ট্রেলার মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। টম হল্যান্ড অভিনীত এই ছবির ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লক্ষ (৭১৮.৬ মিলিয়ন) ভিউ পেয়ে ইতিহাস গড়েছে। এর মাধ্যমে এটি ‘ডেডপুল ও উলভারিন’ এবং ‘জিটিএ ৬’-এর মতো বড়মাপের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ট্রেলারটি এখন ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দু।

ছবির গল্প শুরু হয়েছে ‘নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পর থেকে, যেখানে পিটার পার্কারকে সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় দেখা যাবে। এমজে এবং নেড তার অস্তিত্ব ভুলে যাওয়ায় নিউ ইয়র্ক শহরকে রক্ষা করতে পিটারকে একাই লড়াই চালাতে হচ্ছে। ট্রেলারে পিটারের অসহায়ত্ব এবং সাহায্যের জন্য ব্রুস ব্যানারের (হাল্ক) শরণাপন্ন হওয়ার দৃশ্য দর্শকদের বিশেষভাবে আবেগপ্রবণ করে তুলেছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই ছবিতে টম হল্যান্ড ও জেন্ডায়ার সাথে স্যাডি সিঙ্ক এবং মার্ক রাফালোকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। মার্ভেল ফেজ সিক্সের এই মেগা প্রজেক্টটি আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে। ভারতে এটি ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল ও তেলুগু সহ একাধিক আঞ্চলিক ভাষায় মুক্তি পাবে, যা নিয়ে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *