রাশিয়ায় কি এবার চিরতরে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
February 12, 2026

নিউজ ডেস্ক : রাশিয়ার কোটি কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এখন চরম অনিশ্চয়তার মুখে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি ব্লক করার প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষের ব্যক্তিগত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকার নিজস্ব ‘ম্যাক্স’ অ্যাপ ব্যবহারে বাধ্য করলে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা ঝুঁকির মুখে পড়বে, কারণ রাষ্ট্রীয় নজরদারির ভয়ে অনেকেই এখন আতঙ্কিত।
ফেসবুক ও ইনস্টাগ্রামের পর হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হলে রুশ নাগরিকদের ডিজিটাল স্বাধীনতা আরও সংকুচিত হবে। বিকল্প অ্যাপগুলোতে এনক্রিপশন না থাকায় সাধারণ মানুষের কথোপকথন সরাসরি প্রশাসনের নজরদারিতে চলে আসতে পারে। ভিপিএন ব্যবহার করে যোগাযোগ বজায় রাখা সম্ভব হলেও ইন্টারনেটের ধীরগতি দৈনন্দিন অনলাইন কাজকে আরও দুর্বিষহ করে তুলবে।