রাশিয়ায় আর চলবে না হোয়াটসঅ্যাপ সাধারণ মানুষের গোপনীয়তা কি এবার বিপদের মুখে
February 13, 2026

নিউজ ডেস্ক : রাশিয়ায় জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ নাগরিকরা। ভ্লাদিমির পুতিন সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিকল্প হিসেবে সরকারি অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও, ব্যক্তিগত বার্তালাপের গোপনীয়তা বজায় রাখা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন না থাকায় নতুন সরকারি অ্যাপে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের ওপর নজরদারি চালানো সহজ হতে পারে। এই নিষেধাজ্ঞার ফলে বাকস্বাধীনতা ও তথ্যের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। হোয়াটসঅ্যাপের পর এবার টেলিগ্রামও বন্ধ হওয়ার গুঞ্জন ওঠায় সাধারণ মানুষের দুশ্চিন্তা আরও বেড়েছে।