রামকৃষ্ণ পরমহংসের নামের আগে ‘স্বামী’ সম্বোধন: মোদীকে কড়া সমালোচনা মমতার

রামকৃষ্ণ পরমহংসের নামের আগে ‘স্বামী’ সম্বোধন: মোদীকে কড়া সমালোচনা মমতার

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সমাজমাধ্যম পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। প্রধানমন্ত্রী তাঁর পোস্টে শ্রী রামকৃষ্ণের নামের আগে ‘স্বামী’ উপসর্গটি ব্যবহার করেন। এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে একে বাংলার মণীষীদের প্রতি ‘সাংস্কৃতিক অসংবেদনশীলতা’ ও চরম অসম্মান বলে অভিহিত করেছেন।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রামকৃষ্ণ মঠ ও মিশনের ঐতিহ্য অনুযায়ী ‘স্বামী’ সম্বোধনটি কেবল তাঁর সন্ন্যাসী শিষ্যদের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠাকুরের ক্ষেত্রে নয়। ভক্তদের কাছে তিনি ‘ঠাকুর’ এবং বিবেকানন্দ ‘স্বামীজি’ হিসেবেই পরিচিত। প্রধানমন্ত্রীকে এই ধরণের ‘অনুপযুক্ত’ উপসর্গ ব্যবহারের মাধ্যমে বাঙালির আবেগ ও ইতিহাসকে বিকৃত না করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ সম্বোধন করেও বিতর্কের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, বারবার মণীষীদের নামের ভুল প্রয়োগে বাংলার ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে বলে সরব হয়েছে তৃণমূল শিবির। যদিও এই বিষয়ে বিজেপি নেতৃত্বের তরফে এখনও কোনও সাফাই মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *