রাজ্য রাজনীতিতে বাড়ছে বাবরি বিতর্কের উত্তাপ

রাজ্য রাজনীতিতে বাড়ছে বাবরি বিতর্কের উত্তাপ

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি কি তবে হুমকির মুখে? বাবরি মসজিদের নাম ব্যবহার করে রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর অভিযোগে হুমায়ুন কবীরের বিরুদ্ধে সরব হয়েছে ‘রাষ্ট্রীয় অল্পসংখ্যক আরক্ষণ মোর্চা’। সংগঠনের দাবি, বিতর্কিত এই ইতিহাস খুঁচিয়ে তোলা হলে সাধারণ মানুষকে দাঙ্গার মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। ময়দান থানায় দায়ের হওয়া অভিযোগে স্পষ্ট বলা হয়েছে যে, ইচ্ছাকৃতভাবে সংবেদনশীল নাম ব্যবহার করে অশান্তি তৈরির চেষ্টা চলছে।

এদিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর হুমায়ুন কবীর অভিযোগ করেছেন, তাকে রাজনৈতিকভাবে সরাতে প্রশাসনিক স্তরে ষড়যন্ত্র হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে তিনি আদালতের দ্বারস্থও হয়েছেন। বেলডাঙায় মসজিদ নির্মাণ ঘিরে চলমান এই সংঘাত সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করছে। কোটি টাকা চাঁদা তুলে চলা এই নির্মাণকাজ ও রাজনৈতিক দড়িটানাটানি শেষ পর্যন্ত জনজীবনের শান্তি বিঘ্নিত করবে কি না, তা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *