রাজপথ থেকে সিংহাসনে, ১৭ বছরের নির্বাসন শেষে ফিরছেন তারেক রহমান
নিউজ ডেস্ক : সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশের রাজনীতিতে তাঁর এই প্রত্যাবর্তনকে এক ঐতিহাসিক পটপরিবর্তন হিসেবে দেখছেন সাধারণ মানুষ। মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মতো সমস্যা মেটানো এবং দেশের ভঙ্গুর অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোই হবে তাঁর সরকারের প্রথম ও প্রধান চ্যালেঞ্জ।
ভোটারদের বিশাল সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরে তারেক রহমানের সামনে এখন বড় পরীক্ষা হবে বিভক্ত রাজনীতিতে জাতীয় ঐক্য ফিরিয়ে আনা। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে নতুন সরকার কীভাবে সুশাসন নিশ্চিত করে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখে, সেদিকেই তাকিয়ে রয়েছে সারা দেশ। ১৭ বছরের ব্যবধানে তাঁর এই ক্ষমতা গ্রহণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।