রাজধানীতে বিস্ফোরণের ছক কাষছে মাসুদের মহিলা ব্রিগেড

রাজধানীতে বিস্ফোরণের ছক কাষছে মাসুদের মহিলা ব্রিগেড

নিউজ ডেস্ক : দিল্লির লাল কেল্লার সামনে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে জইশ-ই-মহম্মদের হাত রয়েছে বলে সিলমোহর দিল রাষ্ট্রসংঘ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে, কারণ এখন বাড়ির মা-বোনেরাও অজান্তে সন্ত্রাসবাদের জালে জড়িয়ে পড়তে পারেন। মাসুদ আজাহারের তৈরি নতুন ‘মহিলা ব্রিগেড’ বা জামাত-উল-মোমিনাত এখন ভারতের সাধারণ জনজীবনের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিক্ষিত ও শহুরে মহিলাদের টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় জাল বিছানো হচ্ছে, যা আপনার পরিবারের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। জম্মু-কাশ্মীর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত এই নেটওয়ার্ক ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। ধর্মীয় আবেগকে হাতিয়ার করে এই জঙ্গি গোষ্ঠীটি যেভাবে সাধারণ ঘরে হানা দেওয়ার চেষ্টা করছে, তা আগামী দিনে দেশের অভ্যন্তরীণ সুরক্ষায় চরম অস্থিরতা তৈরি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *