রঘুনাথপুরে দেড় লক্ষ কর্মসংস্থান ও শিল্পায়নের জোয়ার: বাঁকুড়ার সভায় মমতার বড় ঘোষণা – বর্তমান নিউজ

রঘুনাথপুরে দেড় লক্ষ কর্মসংস্থান ও শিল্পায়নের জোয়ার: বাঁকুড়ার সভায় মমতার বড় ঘোষণা – বর্তমান নিউজ

পুরুলিয়া জেলার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং প্রায় দেড় লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কাশীপুরের সেবাব্রতী ময়দান ও নিতুড়িয়ার সভায় দলীয় প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখার সময় তিনি জানান, ‘জঙ্গল সুন্দরী’ প্রকল্পের আওতায় ডানকুনি-রঘুনাথপুর ইকোনমিক করিডোর নির্মিত হচ্ছে। এর ফলে স্থানীয় যুবক-যুবতীদের কাজের জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।

উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, জেলাজুড়ে পর্যটন শিল্পের প্রসারে গড়পঞ্চকোট ও তেলকুপিতে ইকো-ট্যুরিজম প্রকল্প গড়ে তোলা হয়েছে। এছাড়াও খরাপ্রবণ এই জেলায় সাড়ে পাঁচ লক্ষ পুকুর ও অসংখ্য চেক ড্যাম খনন করা হয়েছে। আদিবাসীদের জমি রক্ষা এবং সাধারণ মানুষের জন্য সরকার বর্তমানে ১০৫টিরও বেশি জনকল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তৃণমূল নেত্রীর দাবি, আগামী দিনে বাংলায় চাকরির কোনো অভাব হবে না। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষিকে ভিত্তি করে যে নতুন শিল্প বিপ্লব শুরু হচ্ছে, তা জেলার ভবিষ্যৎ বদলে দেবে। যুবসাথী প্রকল্পের মাধ্যমে যুবকদের আর্থিক সহায়তা প্রদান এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে স্বনির্ভরতার পথ প্রশস্ত করাই রাজ্য সরকারের মূল লক্ষ্য বলে তিনি সভায় জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *