যুবসাথী প্রকল্পে ভাতার আবেদন: কেশপুরে ফর্ম পূরণ শিবিরে উপচে পড়া ভিড়

যুবসাথী প্রকল্পে ভাতার আবেদন: কেশপুরে ফর্ম পূরণ শিবিরে উপচে পড়া ভিড়

রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় মাসিক ভাতা পাওয়ার আশায় আবেদনকারীদের ভিড় উপচে পড়ল পশ্চিম মেদিনীপুরে। সোমবার কেশপুর বিডিও অফিস প্রাঙ্গণে এই প্রকল্পের ফর্ম পূরণের জন্য একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। সরকারি এই জনমুখী প্রকল্পের সুবিধা নিতে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো শিক্ষিত বেকার যুবক-যুবতী এই শিবিরে উপস্থিত হন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তম ত্রিপাঠীসহ স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিরা। বিধায়ক নিজে ক্যাম্পের কার্যক্রম তদারকি করেন এবং আবেদনকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে ফর্ম পূরণ প্রক্রিয়ায় সহায়তার জন্য বিশেষ ডেস্কের ব্যবস্থা করা হয়েছিল।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় এবারের বাজেটে যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সরকারি এই উদ্যোগের ফলে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা যুবসমাজের একটি বড় অংশ আর্থিকভাবে উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *