মোদী-ট্রাম্প ফোনালাপে এলন মাস্কের উপস্থিতি নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের দাবি ওড়াল দিল্লি – বর্তমান নিউজ

মোদী-ট্রাম্প ফোনালাপে এলন মাস্কের উপস্থিতি নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের দাবি ওড়াল দিল্লি – বর্তমান নিউজ

পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার ফোনালাপে ধনকুবের এলন মাস্কের উপস্থিতির দাবি খারিজ করে দিল ভারত। গত ২৪ মার্চ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনালাপ চলাকালীন মাস্ক সেখানে উপস্থিত ছিলেন বলে মার্কিন সংবাদমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল, শনিবার বিদেশ মন্ত্রক তাকে সম্পূর্ণ ‘অসত্য’ বলে অভিহিত করেছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন যে, ওই দিন শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যেই কথোপকথন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান পরিস্থিতির প্রেক্ষাপটে দুই নেতার এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সরকারের অংশ না হওয়া সত্ত্বেও একজন সাধারণ নাগরিক কীভাবে দুই দেশের শীর্ষ নেতার একান্ত সংলাপে অংশ নিতে পারেন, সেই জল্পনা উসকে দিয়েছিল নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্ট।

এর আগে ওই মার্কিন সংবাদমাধ্যম অজ্ঞাত সূত্রের বরাতে দাবি করেছিল যে, ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের টানাপোড়েন থাকলেও তিনি ওই আলোচনায় অংশ নিয়েছিলেন। তবে বিদেশ মন্ত্রক এদিন কড়া ভাষায় সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজেও সমাজমাধ্যমে এই আলোচনাকে অত্যন্ত ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন, যেখানে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতির উল্লেখ ছিল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *