মোদী-ট্রাম্পের ফোনালাপে ইলন মাস্কের উপস্থিতি? তুঙ্গে জল্পনা, নীরব দিল্লি ও ওয়াশিংটন – বর্তমান নিউজ

মোদী-ট্রাম্পের ফোনালাপে ইলন মাস্কের উপস্থিতি? তুঙ্গে জল্পনা, নীরব দিল্লি ও ওয়াশিংটন – বর্তমান নিউজ

ইরান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক গুরুত্বপূর্ণ টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, দুই নেতার মধ্যে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। মোদী শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার প্রচেষ্টাকে সমর্থনের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তবে এই আলাপচারিতা ছাপিয়ে নতুন জল্পনা তৈরি করেছে ধনকুবের ইলন মাস্কের উপস্থিতি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের কথোপকথনের সময় মাস্কও লাইনে যুক্ত ছিলেন। বর্তমান মার্কিন প্রশাসনে কোনো সরকারি পদে না থাকা সত্ত্বেও কেন একজন বেসরকারি ব্যক্তিকে এই উচ্চপর্যায়ের আলোচনায় রাখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে ভারত বা আমেরিকা—কোনো দেশই এখনও পর্যন্ত মুখ খোলেনি। এমনকি এক্স হ্যান্ডেলে অত্যন্ত সক্রিয় মাস্ক নিজেও এই ফোনালাপ বা ইরান-ইজরায়েল সংঘর্ষ নিয়ে নীরবতা বজায় রেখেছেন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই গোপনীয়তা এবং মাস্কের ভূমিকা নিয়ে এখন জোর চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *