মেসি ঝড়ের ক্ষত মুছে কি ফিরছে চেনা যুবভারতী

মেসি ঝড়ের ক্ষত মুছে কি ফিরছে চেনা যুবভারতী

নিউজ ডেস্ক : গত ডিসেম্বরে লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে যে নজিরবিহীন তাণ্ডব চলেছিল যুবভারতীতে, তার ক্ষত কাটিয়ে ফুটবল প্রেমীদের জন্য সুখবর নিয়ে ফিরছে কলকাতার এই ঐতিহ্যবাহী স্টেডিয়াম। গ্যালারির ভাঙা আসন থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত প্লেয়ার্স টানেল—সবই এখন অতীত। ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচের হাত ধরে ফের আন্তর্জাতিক মানের পরিকাঠামোয় সেজে উঠেছে সল্টলেক স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এবার সম্পূর্ণ নিখরচায় এখানে খেলার সুযোগ পাওয়ায় সাধারণ দর্শকদের পকেটে টান না পড়েই ফুটবলের উন্মাদনা ফেরার পথ প্রশস্ত হয়েছে।

দ্রুত সংস্কারের ফলে স্টেডিয়ামটি এখন ঝকঝকে, যা ফুটবল ভক্তদের মনে স্বস্তি ফিরিয়ে দিচ্ছে। তদন্ত কমিটির রিপোর্টের পর পূর্ত দপ্তরের তৎপরতায় মাঠের ঘাস থেকে শুরু করে গ্যালারির জৌলুস—সবই এখন আগের মতো টিপটপ। বিশৃঙ্খলার সেই দুঃস্বপ্ন ভুলে সাধারণ মানুষ যাতে শান্তিতে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারেন, সেই নিশ্চয়তাই দিচ্ছে নতুন করে সেজে ওঠা যুবভারতী। উদ্বোধনী ম্যাচের আগে মাঠের এই ভোলবদল প্রমাণ করে দিচ্ছে যে, বাংলার ফুটবল আবেগ কোনো আঘাতের কাছেই হার মানে না।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *