মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কি দেশে ফিরছেন শেখ হাসিনা

মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কি দেশে ফিরছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—ভোট তো শেষ, কিন্তু শেখ হাসিনা কি আদেও ফিরতে পারবেন? নির্বাচনের পর নতুন সরকার গঠন হলে দেশের আমজনতার নিরাপত্তা ও স্থিতিশীলতায় এর বড় প্রভাব পড়বে। আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, আগামী নভেম্বরের মধ্যেই হাসিনা বাংলাদেশে ফিরবেন। তবে রাজনৈতিক মহলে সংশয় রয়েছে, কারণ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। তিনি দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা বা অস্থিরতা তৈরির সম্ভাবনা রয়েছে।

নির্বাচনী ফলাফলে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বাধীন জোট ২১৩টি আসনে জয়ী হয়েছে, অন্যদিকে জামাত পেয়েছে ৭৬টি আসন। জামাতের মৌলবাদী রাজনীতির চেয়ে আওয়ামী লীগ নেতৃত্ব বিএনপির গণতান্ত্রিক অবস্থানকে হাসিনার ফেরার জন্য কিছুটা অনুকূল মনে করছে। তবে অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রত্যাবর্তন নতুন সরকারের জন্য বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *