মীন রাশিতে মঙ্গল-শনির সংযোগ, ১১ মে পর্যন্ত সতর্ক থাকতে হবে এই ৩ রাশিকে – বর্তমান নিউজ

আগামী ২ এপ্রিল গ্রহরাজ মঙ্গল মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। দীর্ঘ ১৮ মাস পর এই রাশিতে মঙ্গল ও শনির বিরল সংযোগ ঘটতে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র মতে, শনি ও মঙ্গল পরস্পর বিরোধী গ্রহ হওয়ায় এই যূতি বিশেষ প্রভাব ফেলবে। আগামী ১১ মে পর্যন্ত মঙ্গলের এই অবস্থান বজায় থাকবে, যা নির্দিষ্ট কিছু রাশির জন্য অত্যন্ত চ্যলেঞ্জিং হতে পারে।
এই সংযোগের ফলে মেষ, কন্যা এবং মীন রাশির জাতকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশির ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেন ও বিনিয়োগে ঝুঁকির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে গোপন শত্রুতা ও আর্থিক ক্ষতির বিষয়ে সচেতন থাকতে হবে। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিচক্ষণতা বজায় রাখা জরুরি।
মীন রাশির জাতকদের জন্য এই সময়টি মানসিক ও আর্থিক চাপের কারণ হতে পারে। সঞ্চিত অর্থ ব্যয়ের পাশাপাশি পারিবারিক ক্ষেত্রে অস্থিরতার যোগ রয়েছে। জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী, ১১ মে মঙ্গল মেষ রাশিতে গমন না করা পর্যন্ত এই তিন রাশির ব্যক্তিদের ঋণ গ্রহণ বা অপরিচিত কাউকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে বিরত থাকা উচিত।