মা কালীকে নিয়ে শহরে পা রেখেই কালীঘাটে রানী মুখোপাধ্যায়

মা কালীকে নিয়ে শহরে পা রেখেই কালীঘাটে রানী মুখোপাধ্যায়

নিউজ ডেস্ক : বলিউডের বাঙালি কন্যা রানী মুখোপাধ্যায় শহরে পা রেখেই সোজা পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। পরনে লাল-ঘিয়ে শাড়ি আর হাতে পলার বালা পরে একেবারে সাবেকি সাজে ভক্তদের নজর কাড়লেন তিনি। সঙ্গে ছিলেন মাসি দেবশ্রী রায়। এই তারকা জুটিকে একসাথে মন্দিরে দেখে সাধারণ ভক্তদের মধ্যেও উন্মাদনা ছড়িয়ে পড়ে।

রানী কেবল পুজোই দিলেন না, মায়ের জন্য উপহার হিসেবে নিয়ে এলেন তিনটি বিশেষ শাড়ি। ভক্তিভরে অঞ্জলি দিয়ে তিনি জানান, দেবী যা দিয়েছেন তারই কৃতজ্ঞতা জানাতে এই ডালি। সাধারণ মানুষের কাছে এটি কেবলই এক সেলিব্রিটির সফর নয়, বরং শেকড়ের টানে বাংলার সংস্কৃতির প্রতি রানীর এই ভালোবাসা এক গভীর আবেগের উদাহরণ হয়ে রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *