মাসে ১৫০০ টাকা পাওয়ার সুযোগ নিয়ে এল বাংলার যুবসাথী প্রকল্প

মাসে ১৫০০ টাকা পাওয়ার সুযোগ নিয়ে এল বাংলার যুবসাথী প্রকল্প

নিউজ ডেস্ক : রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য এল বড় সুখবর। এখন থেকে বাড়িতে বসে না থেকে সরাসরি সরকারি ভাতার সুবিধা নিতে পারবেন আপনিও। আজ থেকেই শুরু হচ্ছে ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া, যা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন, যা তাদের কর্মসংস্থানের লড়াইয়ে বাড়তি অক্সিজেন জোগাবে। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস যুবক-যুবতীরা এই বিশেষ সুযোগের আওতায় আসতে পারবেন।

অনলাইনে দীর্ঘ অপেক্ষার ঝামেলা এড়াতে সরকার সরাসরি অফলাইনে ফর্ম জমার সুবিধা দিচ্ছে। আপনার নিকটবর্তী বিধানসভা কেন্দ্রের বিশেষ শিবিরে গিয়ে প্রয়োজনীয় নথিসহ আবেদন করলেই মিলবে এই সুবিধা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত পরিষেবা পৌঁছে দিতেই দুয়ারে সরকারের মতো এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। যারা বর্তমানে অন্য কোনো সরকারি ভাতা পাচ্ছেন না, তাদের জন্য এটি নিজের পায়ে দাঁড়ানোর একটি দারুণ সুযোগ। তাই দেরি না করে প্রয়োজনীয় নথি নিয়ে আজই নিকটবর্তী শিবিরে যোগাযোগ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *