মালদহে ভিডিও কলে বাবা-মাকে সাক্ষী রেখে যুবকের আত্মহনন, চাঞ্চল্য কালিয়াচকে – বর্তমান নিউজ

মালদহে ভিডিও কলে বাবা-মাকে সাক্ষী রেখে যুবকের আত্মহনন, চাঞ্চল্য কালিয়াচকে – বর্তমান নিউজ

মালদহ জেলার কালিয়াচক থানার অন্তর্গত জালুয়াবাধাল এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০ বছর বয়সী যুবক আব্দুল জাব্বার নিজের বাড়িতে ভিডিও কল করে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। রবিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে গিয়ে তিনি এই চরম পথ বেছে নেন। ঘটনার আকস্মিকতায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাত্ব দেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত যুবক পেশায় বিড়ি শ্রমিক ছিলেন এবং বাবার সঙ্গেই কাজ করতেন। পরিবারের সদস্যরা ঘটনার কারণ নিয়ে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন, যা তদন্তকারীদের ভাবিয়ে তুলছে।

প্রাথমিক তদন্তে পুলিশ খতিয়ে দেখছে ওই যুবক আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করেছিলেন। এই ঘটনায় অন্য কারোর প্ররোচনা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কালিয়াচক পুলিশ ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত রহস্য উদ্ঘাটনে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *