মালতীপুর বিধানসভা রহিম বক্সির সাংগঠনিক শক্তির সামনে কোতোয়ালি কন্যার অগ্নিপরীক্ষা – বর্তমান নিউজ

মালতীপুর বিধানসভা রহিম বক্সির সাংগঠনিক শক্তির সামনে কোতোয়ালি কন্যার অগ্নিপরীক্ষা – বর্তমান নিউজ

মালদহের মালতীপুর আসনে হাইভোল্টেজ লড়াইয়ের পারদ চড়তে শুরু করেছে। একসময়ের সতীর্থ আব্দুর রহিম বক্সি ও মৌসম বেনজির নুর এবার ভোটের ময়দানে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। দীর্ঘ ২০ বছর পর কংগ্রেস বাংলায় এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন তৃণমূলের পোড়খাওয়া সংগঠক রহিম বক্সি ও কোতোয়ালি বাড়ির মেয়ে মৌসম নুরের লড়াইয়ের দিকে।

তৃণমূল প্রার্থী রহিম বক্সির প্রধান হাতিয়ার দলের মজবুত সাংগঠনিক ভিত্তি। তিনি প্রতিপক্ষের দলবদলকে ইস্যু করে উন্নয়ন ও নৈতিকতার প্রশ্নে প্রচার চালাচ্ছেন। ২০১১ সালে নবগঠিত মালতীপুর কেন্দ্রের প্রথম বিধায়ক ছিলেন রহিম। মাঝপথে নির্বাচনে হারের মুখ দেখলেও বর্তমানে তিনি তৃণমূলের জেলা সভাপতি হিসেবে দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। সাংগঠনিক দক্ষতাই এই হেভিওয়েট প্রার্থীর তুরুপের তাস।

অন্যদিকে, কংগ্রেসের টিকিটে মৌসম নুরের প্রত্যাবর্তন লড়াইকে দ্বিমুখী করে তুলেছে। দু’বারের সাংসদ ও একসময়ের যুব কংগ্রেস নেত্রী মৌসম এলাকার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার অনুন্নয়নকে সামনে রেখে প্রচার করছেন। বিশেষ করে কলেজ ও কর্মসংস্থানের অভাব নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। প্রায় ১৫ বছর পর পুনরায় বিধানসভা নির্বাচনে নিজের ভাগ্য পরীক্ষা করতে চলেছেন তিনি। তাঁর লক্ষ্য বরকত সাহেবের ঐতিহ্য ও মানুষের আবেগকে জয় করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *