মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি ইরানের: আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ – বর্তমান নিউজ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি ইরানের: আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ – বর্তমান নিউজ

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে আমেরিকার আরও একটি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান শুরুর পর থেকে এটিই ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরানের সর্বশেষ বড় দাবি।

আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও হরমুজ প্রণালীর কাছে আমেরিকার এফ-১৫ এবং এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের দাবি অনুযায়ী, সংঘাতে এ পর্যন্ত আমেরিকার অন্তত ১৭টি বিমান ভূপাতিত করা হয়েছে। একটি ভিডিও প্রকাশ করে তারা দাবি করেছে, মার্কিন বিমানগুলো হামলা চালানোর চেষ্টা করলেই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেগুলোকে রুখে দেওয়া হয়।

অন্যদিকে, ইরানের এই দাবিগুলো জোরালোভাবে অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে একটি এফ-৩৫ বিমান জরুরি অবতরণ করলেও কোনো যুদ্ধবিমান ধ্বংসের খবর সত্য নয়। দুই দেশের এই পাল্টাপাল্টি দাবিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *